বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চোট পেয়ে হাসপাতালে মেহেদী হাসান মিরাজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: আজ শনিবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে। এর আগে শুক্রবারের অনুশীলনে ফুটবল খেলছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। মিনিট কয়েক খেলার পরই দেখা যায় মাটিতে লুটিয়ে পড়েন মেহেদী হাসান মিরাজ। ব্যথায় কাতরাতে থাকেন তিনি। জানা যায়, চোখে চোট পাওয়া মিরাজকে নিতে হয়েছে হাসপাতালে। সেখানে সিটি স্ক্যান করা হয় মিরাজকে। যদিও আশার খবর হচ্ছে, তার চোখে কোনো সমস্যা দেখা যায়নি। মিরাজ খেলবেন কি না, এটা এখনো নিশ্চিত নয়। তবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সিরিয়াস কিছু হয়নি তার। এরপরও অপেক্ষা করতে হবে চোখের চিকিৎসকের রিপোর্টের জন্য। এর আগে ওয়ানডে সিরিজের আগে চোট পান জাকির হাসান। বৃদ্ধাঙ্গুলিতে চোট পাওয়ায় এই ফরম্যাটের দলে প্রথমবার সুযোগ পাওয়া এই ক্রিকেটার ছিটকে যান। তার জায়গায় দলে নেওয়া হয়েছে রনি তালুকদারকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com