মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরার স্টাটিকস সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৯ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় মাধ্যমিক ও সমমান শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা ২০২৩ প্রদান করা হয়েছে। স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার উদ্যোগে গতকাল সকাল ১০ টায় শহরের কমালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার লেক ভিউতে স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি শিক্ষার্থীদের মাঝে উপকরণ সামগ্রী ও অর্থ বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সরকার, অজিত কুমার সরকার, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টাটিকসর সহ-সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাধাঃ সম্পাদক মোঃমশিউর রহমান বাবু, পলাশপোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুল ইসলাম, খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, যুগ্ম সাধাঃ সম্পাদক জি এম সালাহ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, অর্থ সম্পাদক এড সৈয়দ রেজওয়ান আলী, নির্বাহী সদস্য মোঃ আব্দুর রব ওয়াছি, সমাজ কল্যাণ সম্পাদক ডাঃ অপূর্ব মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিবুর রহমান বাবলা, প্রচার সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, শিক্ষা সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য ও এম আর পরিবহনর চেয়ারম্যান মোঃ নুরুল হক, মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে জেলার ৫০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় স্টাটিকসরের সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টাটিকসর যুগ্ম সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com