বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ন্যায্য: বাইডেন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৯ মার্চ, ২০২৩

এফএনএস বিদেশ: রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানাকে ন্যায্য বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে পুতিনের আগ্রাসন স্পষ্টতই যুদ্ধাপরাধমূলক কর্মকাÐ। এক প্রতিবেদনে গতকাল শনিবার এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত শুক্রবার পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এই গ্রেপ্তারি পরোয়ানাকে সমর্থন করে জো বাইডেন বলেন, ‘পুতিনের কর্মকাÐ অবশ্যই যুদ্ধাপরাধ এবং তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরয়ানাকে ন্যায্য মনে করি।’ তবে আইসিসির এই গ্রেপ্তারি পরোয়ানাকে অর্থহীন হিসেবে আখ্যা দিয়েছে ক্রেমলিন। ক্রেমলিন বলছে তারা আইসিসিকে স্বীকৃতি দেয়নি। ফলে রাশিয়াকে বিচারের এখতিয়ার আদালতটির নেই। রাশিয়ার মতো যুক্তরাষ্ট্রও আইসিসি’কে স্বীকৃতি দেয়নি। এ পরিপ্রেক্ষিতে বাইডেন বলেন, ‘আন্তর্জাতিকভাবে আইসিসির প্রতি আমাদের স্বীকৃতি না থাকলেও আমি মনে করি এটি বেশ জোরালো একটি অভিযোগ উত্থাপন করেছে।’ ইউক্রেনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় ১৪ হাজার ৭০০ শিশুকে বেআইনিভাবে রাশিয়ায় স্থানান্তর করেছে পুতিন প্রশাসন। এর মধ্যে শুধু মারিউপোল থেকেই হাজারেরও অধিক শিশুকে স্থানান্তর করা হয়েছে। ইউক্রেনীয় ভ‚খÐ থেকে বেআইনিভাবে শিশু ও বাসিন্দাদের রাশিয়ায় স্থানান্তরের অভিযোগ তুলে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। একই অভিযোগে রাশিয়ার শিশু অধিকার অধিদপ্তরের কমিশনার মারিয়া লভোভা বেলোভার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com