বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এশিয়া কাপ আর্চারি। সোনা জয় করল রুবেল-দিয়া জুটি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: প্রথম সেটে হারের পর নিজেদের সেরাটা মেলে ধরলেন দিয়া সিদ্দিকী ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল। পরের দুই সেট জয়ের পর চতুর্থ সেটে করলেন ড্র। এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে এই জুটির হাত ধরে সোনা জয়ের স্বাদ পেল বাংলাদেশ। চাইনিজ তাইপেতে রোববার রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে কাজাখস্তানকে ৫-৩ সেট পয়েন্টে হারায় বাংলাদেশ। ‘বাই’ পেয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠা রুবেল-দিয়া জুটি শেষ চারে ওঠার পথে মালয়েশিয়ার বিপক্ষে জিতে ৬-২ ব্যবধানে। আর সেমি-ফাইনালে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেয় ৫-১ সেট পয়েন্টে। সেরা হওয়ার লড়াইয়ের শুরুতে ধাক্কা খেয়েছিল রুবেল-দিয়া জুটি। প্রথম সেটে তারা হেরে যান ৩৮-৩৬ পয়েন্টে। এরপরই লিখেন ঘুরে দাঁড়ানোর গল্প। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দ্বিতীয় সেট ৩৬-৩৫ পয়েন্টে জয়ের পর আর পিছু ফিরে তাকাতে হয়নি বাংলাদেশ। তৃতীয় সেট ৩৭-৩৩ ব্যবধানে জিতে এগিয়ে যায় দল। চতুর্থ সেট ৩৯-৩৯ ড্র হলে ৫-৩ সেট পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এ ইভেন্টের ব্রোঞ্জ পেয়েছে অস্ট্রেলিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com