বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা বিভিন্ন কর্মসূচি মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদন কুরআন খতম দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সাতক্ষীরা ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে গতকাল বেলা ১১ টায় ফাউন্ডেশন জেলা কার্যালয় উপ-পরিচালক মুহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড অফিসার মোঃ হাসানুজ্জামান। এর পূর্বে ফাউন্ডেশনের সাতক্ষীরা অফিস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান করে। পরে শহরের খুলনা রোড মোড়স্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ইসলামিক ফাউন্ডেশন সকল কর্মকর্তা ও বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন মাস্টার ট্রেইনার মোঃ আবুল কালাম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আসাদুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com