বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

অ্যাথলেটিক্সে নারীদের দলে নেই ট্রান্সরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৫ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: অ্যাথলেটিক্সে নারীদের দলে থাকবে না ট্রান্সরা। এমনই ঘোষণা দিয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক কাউন্সিল। দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়ার্ল্ড অ্যাথলেটিক কাউন্সিল বৃহস্পতিবার জানিয়েছে, অ্যাথলেটিক্সে নারীদের কোনো ইভেন্টে ট্রান্সজেন্ডার নারীরা অংশ নিতে পারবেন না। বস্তুত, অ্যাথলেটিক্স ও সাঁতারে এই নিয়ে এর আগে তীব্র বিতর্ক হয়েছে। ট্রান্সরা নারীদের দলে অংশ নিয়ে অতিরিক্ত সুবিধা পাচ্ছেন, এমন অভিযোগ উঠেছিল। বহু আলোচনার পর অ্যাথলেটিক কাউন্সিল ট্রান্সদের নারীদের দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কাউন্সিল জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়ার আগে অলিম্পিক কমিটি এবং একাধিক ট্রান্সজেন্ডার সংগঠনের সঙ্গে আলোচনা করা হয়েছে। আপাতত ট্রান্সদের নারীদের দল থেকে বাদ দিলেও এ নিয়ে আরও তথ্য সংগ্রহ করা হবে। তার জন্য একটি কমিটিও তৈরি করা হয়েছে। যারা এ বিষয়ে গবেষণা করবে এবং আরও নতুন নতুন তথ্য সংগ্রহ করবে। এই মুহূর্তে আন্তর্জাতিক পর্যায়ে কোনো ট্রান্সজেন্ডার অ্যাথলেটিক নেই। কিন্তু সাঁতারে আছেন। ট্রান্সজেন্ডারদের নারীদের দলে আদৌ রাখা ঠিক কি না, সাধারণ নারীর থেকে তারা শারীরিকভাবে শক্তিশালী কি না, এই প্রশ্নগুলো বার বার সামনে এসেছে। একাধিকবার ট্রান্সদের বিরুদ্ধে সরব হয়েছেন অন্য নারী অ্যাথলেটরা। ফলে বিষয়টি আলোচনার মধ্যেই ছিল। এবার সে বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত নেয়া হলো। আনুষ্ঠানিকভাবে কোনো ট্রান্সজেন্ডার সংগঠন এখনো এ বিষয়ে কথা বলেনি। তবে, এ নিয়ে নিজেদের অভিমত তারা আগেই জানিয়েছিল। তারা মনে করে, ট্রান্সজেন্ডারদের নারীদের দলেই সুযোগ পাওয়া উচিত। এখন দেখার বিষয়, অ্যাথলেটিক কাউন্সিলের এই সিদ্ধান্তের পর তারা কী অবস্থান নেয়!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com