রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এশিয়া কাপ পাকিস্তানে হলেও নিরপেক্ষ ভেন্যুতে খেলবে ভারত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৫ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: পাকিস্তানের মাটিতেই হতে পারে আসন্ন এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। তবে ভারত তার ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ কোন ভেন্যুতে। নিরপেক্ষ ভেন্যুর তালিকায় শ্রীলঙ্কা, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও ইংল্যান্ডের নাম রয়েছে। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে- এশিয়া কাপের ভেন্যু নিয়ে সমস্যার দ্রæত সমাধান করার জন্য একত্রে কাজ করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতীয় দলের ম্যাচের জন্য নিরপেক্ষ ভেন্যু এখনও চ‚ড়ান্ত হয়নি। ভারত-পাকিস্তানসহ পাঁচটি ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সম্ভাবনা রয়েছে। এ বছরের সেপ্টেম্বরে ওয়ানডে ফরম্যাটের ছয় দলের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এশিয়া কাপে একই গ্রæপে রয়েছে দুই চিরপ্রতি›দ্বন্দি ভারত ও পাকিস্তান। অন্য গ্রæপে রয়েছে- বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ফাইনালসহ ১৩ দিনে মোট ১৩টি ম্যাচ হবে। ২০২২ সালের এশিয়া কাপের নিয়ম অনুসারে, প্রতিটি গ্রæপ থেকে শীর্ষ দু’টি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করে। সুপার ফোরের শীর্ষ দু’দল ফাইনালে উঠে। এতে আসরে তিনবার দেখা হবার সম্ভাবনা থাকছে ভারত ও পাকিস্তানের। এমন জটিল পরিস্থিতির কারণে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে স¤প্রচার ও ভ্রমণ পরিকল্পনার জন্য সংক্ষিপ্ত ওয়ার্কিং গ্রæপ গঠন করা হয়েছে। পাকিস্তানের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে আবহাওয়া বড় ভ‚মিকা রাখবে। পাকিস্তানের বাইরের ম্যাচগুলোর জন্য এশিয়ার ভেন্যুকে বেশি প্রাধান্য দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com