বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সৌদি যুবরাজের সঙ্গে ফোনালাপ শি-র, সৌদি-ইরান আলোচনায় সমর্থন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩

এফএনএস আন্তর্জাতিক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদের সঙ্গে সৌদি আরব ও ইরানের মধ্যে চুক্তি পরবর্তী আলোচনায় সমর্থন দেওয়াসহ বিস্তৃত বিষয় নিয়ে কথা বলেছেন। আলোচনার ফলের ওপর ভিত্তি করে রিয়াদ ও তেহরান ধারাবাহিকভাবে তাদের সম্পর্কের উন্নতি ঘটাবে, ফোনালাপে শি এমন আশাবাদ ব্যক্ত করেছেন বলে গতকাল মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে। মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্ব›দ্বী সৌদি আরব ও ইরানের মধ্যে ক‚টনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনে স¤প্রতি হওয়া এক আকস্মিক চুক্তিতে শি মধ্যস্থতা করেছিলেন। ফোনালাপে শি চীন-সৌদি আরব সম্পর্কের উন্নতি ও বিকাশের ধারাবাহিকতার ওপরও জোর দেন। নিজ নিজ দেশের মূল স্বার্থ জড়িত এমন বিষয়গুলোতে দুই দেশই একে অপরকে দৃঢ়ভাবে সহযোগিতা করবে, বলেছেন চীনের প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চীন ও সৌদি আরব আরও অবদান রাখবে, শি সৌদি যুবরাজকে এমনটাই বলেছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com