বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আন্তর্জাতিক বাজারে কমেছে গমের দাম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

এফএনএস বিদেশ : আন্তর্জাতিক বাজারে কমেছে গমের দাম। গতকাল বৃহস্পতিবার শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) পণ্যটির দর কমেছে। এ নিয়ে পাঁচ কার্যদিবস পর খাদ্যশস্যটির মূল্য হ্রাস পেল। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, রাশিয়া থেকে বিশ্ববাজারে গমের সরবরাহ কমতে পারে। ফলে লোকসান সীমিত হয়েছে। এদিন সিবিওটিতে সবচেয়ে সক্রিয় গমের চুক্তি মূল্য কমেছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ৭ ডলার ০৪ সেন্টে। আগামী জুলাই থেকে তাদের রপ্তানি টার্মিনালে দেশের শস্য আর নেবে না বলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কারগিল জানিয়েছে। এদিকে, রাশিয়ার খাদ্যপণ্য রপ্তানিও ব্যাহত হতে পারে। কারণ, গম বিক্রি সাময়িকভাবে বন্ধ করতে পারে দেশটি। কিন্তু দীর্ঘমেয়াদে তা নিষিদ্ধ করার পরিকল্পনা তাদের নেই। তবে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বেড়েছে। চলতি মার্চে এখন পর্যন্ত ৫ দশমিক ১ মিলিয়ন টন ভোগ্যপণ্য বিক্রি করেছে দেশটি। ২০২২ সালের একই মাসে যা ছিল ১ দশমিক ৪ মিলিয়ন টন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com