শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

‘আরও দুই রেকর্ড ভাঙবে লিটন’

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে ১৮ বলে অর্ধশতক পূরণ করে বাংলাদেশের পক্ষে দ্রæততম ফিফটি করেন লিটন দাস। ২০ বলে করা আশরাফুলের দ্রæততম ফিফটির রেকর্ড ভেঙে দেন লিটন। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেছিলেন আশরাফুল। জাতীয় দলের হয়ে আরও দুটি রেকর্ড আছে আশরাফুলের। ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে ২১ বলে ও টেস্টে ভারতের বিপক্ষে ২৬ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন আশরাফুল। এই দুই রেকর্ডও লিটন ভেঙে দিবেন বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমকে আশরাফুল বলেন, ‘রেকর্ড তো হয়ই ভাঙার জন্য। প্রায় ১৬ বছর এই রেকর্ড ছিল। এখনও টেস্ট ও ওয়ানডেতে দুইটা রেকর্ড আছে। আশা করি এই দুইটাও লিটনই ভাঙবে। যেভাবে সে খেলছে, বাকি দুই ফরম্যাটেও দ্রæততম অর্ধশতক তারই হবে আশা করি।’ তিনি আরও বলেন, ‘রেকর্ড থাকলে অবশ্যই ভালো লাগে। নিজের নাম সবার ওপরে দেখতে ভালোই লাগে। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ ছিল। এটা তখন বিশ্বরেকর্ড ছিল। তার ৭ দিন পর যুবরাজ সিং ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেন। ভালো লাগছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com