শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যে ঘটনা চাপা পড়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

এফএনএস আন্তর্জাতি ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান এখন বিশ্ব মনোযোগের কেন্দ্রবিন্দু। এরমধ্যেও বিশ্বে নানা ঘটনা ঘটছে। সেগুলো মনোযোগের কেন্দ্রে আসতে পারছে না। ইউক্রেনে যখন যুদ্ধের দামামা বাজছে তখন উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র ছোঁড়া শুরু করেছে। গেল গত রোববার সাগরে উত্তর কোরিয়ার বিরুদ্ধে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ করেছে জাপান। জাপানের প্রতিরক্ষামন্ত্রী নুবোও কিশি বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি আনুমানিক ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) দূরে গিয়ে উত্তর কোরিয়ার উত্তর উপক‚ল ও জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে গিয়ে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৬০০ কিলোমিটার (৩৭০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তিনি জানিয়েছেন, উত্তর কোরিয়ার ছোঁড়া ওই ক্ষেপণাস্ত্রের আঘাতে সাগরে কোনো নৌযান কিংবা যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়নি। নুবোও কিশি সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক স¤প্রদায় এখন ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন নিয়ে ব্যস্ত। যদি উত্তর কোরিয়া ইচ্ছাকৃতভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে বিভ্রান্ত করে থাকে, তাহলে এ কাজ একেবারেই ক্ষমার অযোগ্য। এদিকে রাজধানী পিয়ংইয়ং থেকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সৈন্যরা। অভিযান এখনো অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com