শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ছিটকে গেলেন ইউনাইটেড গোলরক্ষক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: কয়েক সপ্তাহের জন্য রিজার্ভ গোলরক্ষক টম হিটনকে পাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাঙ্কেলে চোট পেয়েছেন এই ইংলিশ ফুটবলার। চলতি মৌসুমে ইউনাইটেডের হয়ে দুটি ম্যাচ খেলেছেন হিটন। লিগ কাপে চার্লটন অ্যাথলেটিক ও নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জয়ের ম্যাচে জাল অক্ষত রাখেন ৩৬ বছর বয়সী এই খেলোয়াড়। তবে অনুশীলনে চোট পাওয়ায় আন্তর্জাতিক বিরতির আগে এফএ কাপে ফুলহ্যামের বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে স্কোয়াডে ছিলেন না হিটন। ক্লাবের ওয়েবসাইটে গত বৃহস্পতিবার বিবৃতি দিয়ে ইউনাইটেড জানায় যে, হিটন ‘ইউনাইটেডের সামনের কয়েকটি ম্যাচ’ মিস করবেন। এরিক টেন হাগের দলের পরবর্তী ম্যাচ আগামী রোববার, প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com