শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রূপগঞ্জের ছয়ে ছয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: গাজী গ্রæপ ক্রিকেটার্সের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচও জিতে নিলো লিজেন্ডস অব রূপগঞ্জ। বিফলে গেলো রবি তেজার সেঞ্চুরি। তিন হাফ সেঞ্চুরিতে গাজী গ্রæপকে ৬ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ। ফতুল্লায় আগে ব্যাট করতে নেমে ৪৯তম ওভারের প্রথম বলে ২৭৭ রানে গুটিয়ে যায় গাজী গ্রæপ। জবাবে ৪৭.৪ ওভারে ৪ উইকেটে ২৮০ রান করে রূপগঞ্জ। এনিয়ে ছয় ম্যাচের সবগুলো জিতলো মাশরাফি মুর্তজার দল। আল আমিন হোসেন তার প্রথম দুই ওভারে তোপ দাগান। ১৪ রানে ৩ উইকেট হারায় গাজী গ্রæপ। এরপর মাহমুদুল হাসানকে নিয়ে তেজার ১১৫ রানের জুটিতে মান বাঁচে দলের। মাহমুদুল ৭৪ বলে ৫৫ রানে ফেরেন। এরপর অধিনায়ক আকবর আলী (২১) ও জুবারুল ইসলামকে (২০) নিয়ে দুইশ ছোঁন তেজা। ১১১ বলে ১০৩ রানে আউট হন এই ভারতীয় ব্যাটার। শেষ দিকে মোহাম্মদ এনামুল (২২) ও কাজী অনিকের (২৮) ব্যাটে আড়াইশ পার করে গাজী গ্রæপ। আল আমিন ৯.১ ওভারে ৫ উইকেট নিয়ে রূপগঞ্জের সেরা বোলার। দুটি করে উইকেট নেন চিরাগ জানি ও সোহাগ গাজী। লক্ষ্যে নেমে দশম ওভারে ৫২ রানের মধ্যে দুটি উইকেট হারায় রূপগঞ্জ। তাতে সমস্যা হয়নি। সাব্বির রহমান, ইরফান শুক্কুর ও চিরাগের হাফ সেঞ্চুরিতে সহজে জেতে তারা। সাব্বির ৬৬ রান করেন, চিরাগের ব্যাটে আসে ৫২ বলে ৬৮ রান। ইরফান ৭৭ রানে অপরাজিত ছিলেন। বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি হাফ সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন চিরাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com