শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিশ্বকাপ খেলতে পারেন আমির

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: ক্রিকেট বোর্ড এবং নির্বাচকদের ওপর অভিমান করে মাত্র ২৮ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন পাকিস্তানের গতিতারকা মোহাম্মদ আমির। ২০২০ সালে তার অবসর ঘোষণার পর থেকে অনেকেই বলেছেন, আমিরকে জাতীয় দলে ফেরানো উচিত। এবার পাকিস্তানের গণমাধ্যম দাবি করছে, পিসিবি থেকে নাকি সবুজ সংকেত পেয়েছেন ৩১ ছুঁইছুঁই বয়সের আমির। তাকে অবসর ভেঙে ফিরতে বলা হয়েছে! মোহাম্মদ আমিরের ম্যানেজারের বরাত দিয়ে পাকিস্তানের ‘সামা টিভি’ জানিয়েছে, স¤প্রতি পিসিবির একজন নির্বাচক নাকি যোগাযোগ করেছেন। তিনি আমিরের ম্যানেজারকে বলেছেন যে, আমিরকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বিবেচনা করা হচ্ছে। আমির যাতে গণমাধ্যমে নতুন করে কোনো বিতর্ক তৈরি না করেন এবং অবসর ভেঙে জাতীয় দলে ফেরার প্রস্তুতি নেন। এ বছরের ওয়ানডে বিশ্বকাপে তাকে জাতীয় দলে ডাকা হতে পারে বলেও নাকি সেই নির্বাচক জানিয়েছেন। অবসর ঘোষণার পরবর্তী সময়ে বারবার পিসিবির বিরুদ্ধে মিডিয়ার কাছে মুখ খুলেছেন মোহাম্মদ আমির। সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা তাকে দেখতে পারেন না বলেও অভিযোগ করেন। রমিজের পাশাপাশি কোচের পদ থেকে মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিস সরে গেলে তিনি জাতীয় দলে ফিরবেন বলেও জানিয়েছিলেন। সে হিসেবে এখন আমিরের সুবর্ণ সুযোগ। বছরের শুরুতে বর্তমান পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠিও বলেছিলেন, ‘অবসর থেকে ফিরে এলে আমিরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট খেলার দরজা খোলা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com