শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নতুন চুক্তিতে ইউনাইটেডে লুক শ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: ম্যানচেস্টার ইউনাইটেডে পথচলা আরও দীর্ঘ হলো লুক শয়ের। ক্লাবটির সঙ্গে ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন এই ডিফেন্ডার। ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে মঙ্গলবার বিষয়টি জানায় ইউনাইটেড। ক্লাবটিতে শয়ের আগের চুক্তির মেয়াদ শেষ হতো ২০২৩-২৪ পর্যন্ত। এরিক টেন হাগের দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন শ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের ৪৭ ম্যাচের ৩৬টিতে খেলেছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। ২০১৪ সালে সাউথ্যাম্পটন থেকে ইউনাইটেডে যোগ দেন শ। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে দুটি লিগ কাপ ও একটি ইউরোপা লিগ জিতেছেন তিনি। ইউনাইটেডের পরবর্তী ম্যাচ প্রিমিয়ার লিগে, বুধবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে। লিগে ২৭ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে টেন হাগের দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com