সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে বীরমুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রশাসনের তিন কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে বীরমুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রশাসনের তিন কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা ও থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) কে সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়। পরে একই স্থানে বীরমুক্তিযোদ্ধাদের সাথে ঐ তিন কর্মকর্তা মতবিনিময় করেন। মতবিনিময়কালে তারা উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সুবিধা অসুবিধায় পাশে থাকার আশ্বাস প্রদান করেন। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সঞ্চালনায় এসময় সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী, আব্দুল করিমসহ বিভিন্ন ইউনিয়ন কমান্ডার ও ডেপুটি কমান্ডারবৃন্দ এবং বীরমুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com