সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় যশোরের সাপ্তাহিক ঝড় পত্রিকার সম্পাদক শাহানারা বেগমের মৃত্যুতে শোকসভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোটার ঃ সাতক্ষীরায় যশোরের অধুনালুপ্ত সাপ্তাহিক ঝড় পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শাহানারা বেগমের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক কেন্দ্রের আয়োজনে দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন কালের চিত্রের সম্পাদক সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাবেক প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুল বারী, আর টিভি সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী। বক্তারা বলেন, শাহানারা বেগম একজন সাহসী সাংবাদিক ছিলেন। তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি। তার মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরনীয় ক্ষতি হয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আজকের সাতক্ষীরার নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম কবীর, সাতক্ষীরা সকালের নির্বাহী সম্পাদক আমিনুজ্জামান বাবু, জেলা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এসএম মহিদার রহমান, সাংবাদিক শামীম পারভেজ, রবিউল ইসলাম, আহসানুর রহমান রাজীব, আব্দুস সামাদ, শ্রমিক নেতা আব্দুল­াহ সরদার প্রমুখ। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রদূতের উপদেষ্টা সম্পাদক এড. আবুল কালাম আজাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com