বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জাতিসংঘে কাজ করতে পারবে না আফগান নারীরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

এফএনএস বিদেশ : আফগান মেয়েরা জাতিসংঘে কাজ করতে পারবে না বলে ফতোয়া জারি করেছে তালেবান। স¤প্রতি জাতিসংঘের মুখপাত্র এ কথা জানিয়েছেন। পরে আফগানিস্তানে জাতিসংঘের কর্মীদের ৪৮ ঘণ্টা অফিসে না আসতে বলা হয়েছে। জতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুতেরেসের মত হলো, তালেবানের এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না এবং এটা অভাবনীয় সিদ্ধান্ত। মুখপাত্র আরও জানান, আফগানিস্তানের দুই কোটি ৩০ লাখ মানুষের সাহায্য দরকার। সেই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত খুবই চিন্তার। সংবাদসংস্থা রয়টার্স এই বিষয়ে তালেবান নেতা ও প্রশাসনের কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চেয়েছিল। কিন্তু তারা কোনো প্রতিক্রিয়া দেয়নি। জাতিসংঘের মুখপাত্র জানান, তারা লিখিতভাবে কিছু পাননি। আফগান মন্ত্রী ও তালেবান নেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। গতকাল বুধবার কাবুলে বেশ কিছু বৈঠক হতে পারে। জাতিসংঘের আফগানিস্তান মিশনের পক্ষ থেকে গত মঙ্গলবার জানানো হয়েছিল, তাদের নারী কর্মীদের কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। সেজন্যই আগামী ৪৮ ঘণ্টার জন্য জাতিসংঘের সব কর্মীকে অফিসে না আসতে বলা হয়েছে। গত ডিসেম্বরেই তালেবান সব এনজিও তাদের নারী কর্মীদের কাজে যাওয়া বন্ধ করে দিয়েছে। এর ফলে নারীদের কাছে পৌঁছানোর কাজ যেমন বিঘিœত হচ্ছে, তেমনই যে সব দেশ ত্রাণসাহায্য দিচ্ছে, তারা তা বন্ধ করে দিতে পারে, এমন আশঙ্কা প্রবল হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com