মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) এর যোগদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

বিশেষ প্রতিনিধি \ আশাশুনি থানায় নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মাদ জাহাঙ্গীর হোসেন যোগদান করেছেন। রবিবার সন্ধ্যায় তিনি আশাশুনি থানায় যোগদান করেন। খুলনা জেলার খানজাহান আলী উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন ইতিপূর্বে ঢাকা, চট্টগ্রাম ও বাগেরহাট সদর থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি পদোন্নতি পেয়ে পটুয়াখালী জেলার দুমকি থানায় দুই বছর পাঁচ মাস পুলিশ পরিদর্শক (তদন্ত) এর দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সাতক্ষীরায় এক বছর দায়িত্ব পালন শেষে রবিবার সন্ধ্যায় আশাশুনি থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেন। নবাগত ওসি (তদন্ত) আশাশুনিতে যোগদানের পর থানার অফিসার ইনচার্জ এর দিকনির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ ভূমিকা পালনে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com