মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যৌথ চেম্বার অব কমার্স খুলতে যাচ্ছে ইরান ও সৌদি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

এফএনএস বিদেশ : ইরান ও সৌদি আরব শিগগিরই একটি যৌথ চেম্বার অব কমার্স চালু করতে যাচ্ছে। ইরানের এক ব্যবসায়ী নেতার বরাত দিয়ে এ তথ্য জানায় ইরান ফ্রন্ট পেজ। ইরান চেম্বার অব কমার্স, ইন্ড্রাস্ট্রিজ, মাইনস এÐ এগ্রিকালচার (আইসিসিআইএমএ) এর পরিচালনা বোর্ডের সদস্য কেইভান কাশেফি জানিয়েছেন, আইসিসিআইএমএ একটি যৌথ চেম্বার অফ কমার্স প্রতিষ্ঠার কথা ভাবছে। সৌদি আরবের মধ্যে দূতাবাস পুনরায় খোলার পর শিগগিরই ইরান সৌদি আরবের সঙ্গে ব্যবসায়িক প্রতিনিধি দল বিনিময় শুরু করবে। কেইভান কাশেফি আরও জানান, গত ত্রিশ দিনে রিয়াদ ও তেহরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে রাজনীতি ও অর্থনীতি ইরানের প্রধান ইস্যুতে পরিণত হয়েছে। সম্পর্ক স্বাভাবিক করার উভয় দেশের সিদ্ধান্ত ইরানের অর্থনীতির জন্য খুবই ইতিবাচক এবং এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রক্রিয়া।উল্লেখ্য, গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে গত সাত বছর ধরে বিচ্ছিন্ন ক‚টনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের জন্য একটি চুক্তি হয়। ২০১৬ সালে সৌদি আরব যখন শিয়া ধর্মগুরু নিমর আল-নিমরের মৃত্যুদÐ কার্যকর করে, তখন ইরানিরা প্রতিবাদ শুরু করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সৌদি ক‚টনৈতিক মিশনে হামলা চালায়। ফলে সৌদি আরব ইরানের সঙ্গে ক‚টনৈতিক সম্পর্ক ছিন্ন করে। শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান ও সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব দুই মাসের মধ্যে তাদের দূতাবাস খুলবে। এ ছাড়া ২০ বছর আগে স্বাক্ষরিত নিরাপত্তা ও সহযোগিতা চুক্তি বাস্তবায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com