মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

অরুণাচল ইস্যুতে চীন-ভারত উত্তেজনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

এফএনএস বিদেশ : অরুণাচল প্রদেশকে এবার ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ। প্রদেশটির ১১টি অঞ্চলের চীনা নতুন নামকরণ করে নিয়ে দিল্লি-বেইজিংয়ের চলমান উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার এক বিবৃতিতে এমন ঘোষণা দিলো ওয়াশিংটন। অঞ্চলগুলোকে তিব্বতের দক্ষিণাঞ্চলীয় অংশ হিসেবে দাবি করে আসছে চীন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বিবৃতিতে বলেন, ‘অনেক আগে থেকেই অরুণাচলকে ভারতের ভ‚খÐ হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। পুনরায় নামকরণসহ ভ‚খÐটি দখলে চীনের যেকোনও প্রচেষ্টার তীব্র বিরোধিতা জানাই আমরা।’ নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘এই ইস্যুতে বরাবরই ভারতের পাশে ছিলাম আমরা।’ চীনের এমন দাবির বিরোধিতা করেছে ভারতও। দেশটির সরকার বলছে, অরুণাচল ভারতের অংশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ‘এরকম ঘটনা আগেও ঘটিয়ছে চীন। চীনের এমন দাবি প্রত্যাখ্যান করছি আমরা। অরুণাচল প্রদেশ ভারতের অংশ আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।’ চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় চলতি মাসের শুরুতে অরুণাচলের ১১ স্থানের নাম পরিবর্তনের ঘোষণা দেয়। নতুন নামের মধ্যে পাঁচটি পর্বতশৃঙ্গ, দুটি ভ‚মি এলাকা, দুটি আবাসিক এলাকা এবং দুটি নদীও রয়েছে। পুরো অঞ্চলকে ‘জাঙ্গনান’ বলে থাকে, যাকে তিব্বতের দক্ষিণাঞ্চলীয় অংশ মনে করে চীন। এতে নতুন করে দুই দেশের ক‚টনৈতিক পর্যায়ে উত্তেজনা শুরু হয়। চীন ও ভারতের ৩ হাজার ৪৪০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। একে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বলা হয়ে থাকে। অরুণাচল প্রদেশকে দীর্ঘদিন নিজেদের দাবি করে আসছে চীন। ২০১৭ সালেও প্রদেশটির ৬টি এবং ২০২১ সালে ১৫টি অঞ্চলের চীনা নামকরণ করে বেইজিং।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com