সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মিলনে-সেইফার্ট নৈপুণ্যে সিরিজে সমতা ফেরালো নিউজিল্যান্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: পেসার এডাম মিলনের বোলিং ও ওপেনার টিম সেইফার্টের ঝড়ো ইনিংসের সুবাদে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরালো স্বাগতিক নিউজিল্যান্ড। গতকাল বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড ৯ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। এই জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরলো সফরকারী নিউজিল্যান্ড। অকল্যান্ডে প্রথম টি-টোয়েন্টি সুপার ওভারে জিতেছিলো শ্রীলংকা। মিলনে ৫ উইকেট নেন এবং সেইফার্ট ৪৩ বলে অপরাজিত ৭৯ রান করেন। ডুনেডিনে টস জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ব্যাট হাতে নেমে ২৯ রানের মধ্যে ২ ওপেনারকে হারায় শ্রীলংকা। ওপেনার পাথুম নিশাঙ্কাকে ৯ রানে শিকার করেন মিলনে। তৃতীয় উইকেটে ৪৬ বলে ৬২ রানের জুটি গড়ে শ্রীলংকাকে লড়াইয়ে ফেরান কুশল পেরেরা ও ধনাঞ্জয়া ডি সিলভা। ৩৫ রান করা পেরেরাকে শিকার করে জুটি ভাঙ্গেন মিলনে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করে স্পিনার রাচিন রবীন্দ্রর শিকার হন ডি সিলভা। ৯৯ রানে ৪ উইকেট হারায় শ্রীলংকা। একপ্রান্ত আগলে চারিথ আসালঙ্কা লড়াই করলেও অন্যপ্রান্ত দিয়ে উইকেট হারিয়ে ১৯ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। লংকানদের ইনিংসের শেষ দিকে আরও ৩ ব্যাটারকে শিকার করে ম্যাচে ২৬ রানে ৫ উইকেট নেন মিলনে। ৩৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মত ৫ উইকেট নিলেন তিনি। আগের ম্যাচের হিরো আসালঙ্কার ব্যাট থেকে আসে ২৪ রান। ১৪২ রানের টার্গেটে মারমুখী ব্যাটিং শুরু করেন নিউজিল্যান্ডের ওপেনার চাঁদ বোয়েস। উদ্বোধনী জুটিতে ৪০ রানের মধ্যে ৭টি চারে ১৫ বলে ৩১ রান করে আউট হন বোয়েস। বোয়েস ফেরার পর ব্যাট হাতে ঝড় তুলেন সেইফার্ট। ৩০ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। দ্বিতীয় উইকেটে অধিনায়ক টম লাথামকে নিয়ে ৬৮ বলে অবিচ্ছিন্ন ১০৬ রান যোগ করে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন সেইফার্ট। ৩টি চার ও ৬টি ছক্কায় ৪৩ বলে অপরাজিত ৭৯ রান করেন সেইফার্ট। ৩০ বলে অনবদ্য ২০ রান করেন লাথাম। ম্যাচ সেরা হন মিলনে। আগামী ৮ এপ্রিল কুইন্সটাউনে সিরিজ নির্ধারনী টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও শ্রীলংকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com