শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে ২ দিন ব্যাপি জাতীয় স্কুল ও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শীতকালীন ক্রীড়া প্রযোগিতার বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহন করে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, অধ্যাপক আফসার বাবলু, সহকারী শিক্ষক সৈয়েদ মমিনুর রহমান, শিশির দত্ত, রওশান আরা খানমসহ শিক্ষকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com