বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মেয়ের ছবি প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

এফএনএস বিনোদন: গত বছরের ১২ সেপ্টেম্বর প্রথম সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। মেয়ের সঙ্গে তোলা ছবি নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেও কন্যার মুখ দেখাননি এই অভিনেত্রী। অবশেষে মেয়ে দেবীর মুখ দেখালেন নেটিজেনদের। গত বুধবার রাতে মেয়ের দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিপাশা বসু ও তার স্বামী করণ সিং গ্রোভার। ক্যাপশনে দেবীর পক্ষ থেকে এ তারকা দম্পতি লিখেছেন- ‘আমি দেবী, গোটা বিশ্বকে হ্যালো বলছি।’ এসব ছবিতে গোলাপি রঙের জামা, ম্যাচিং হেয়ার ব্যান্ডে দেখা যায় দেবীকে। বিপাশা-করণের মেয়েকে দেখে ভালোবাসায় ভরিয়েছেন তারকারা। অভিনেত্রী কাজল আগরওয়াল লেখেন, ‘ছোট্ট সুন্দর দেবীর জন্য রইল অনেক ভালোবাসা ও আশীর্বাদ।’ অভিনেত্রী আরতি সিং লেখেন, ‘আমার জন্মদিনেই এলো প্রথম ছবি।’ দিয়া মির্জা লিখেন, ‘দেবী, ঈশ্বর তোমার মঙ্গল করুক। তোমাকে ভালোবাসি। তোমাকে ছুঁয়ে দেখার জন্য তর সইছে না।’ তা ছাড়াও সুজান খান, সাগরিকা, মালাইকা আরোরাসহ অনেক তারকা অভিনয়শিল্পী মন্তব্য করে ভালোবাসা জানিয়েছেন। ‘অ্যালোন’ সিনেমার শুটিং সেটে প্রথম বন্ধুত্ব হয় বিপাশা-করণের। ২০১৫ সালে এই সিনেমা মুক্তি পায়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন এই জুটি। বিপাশার সঙ্গে সংসার শুরুর আগে দুই বার বিয়ে ভেঙেছে করণের। বলিউড নায়িকার সঙ্গে তার সম্পর্ক টিকবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। দুজনের বিয়ে নিয়ে চর্চাও কম হয়নি। যাবতীয় সমালোচনা, নেতিবাচকতাকে উড়িয়ে দিয়ে একসঙ্গে রয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com