বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পারমাণবিক ডুবোড্রোনের পরীক্ষা চালাল উ. কোরিয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

এফএনএস বিদেশ : দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চালানো সামরিক মহড়ার সর্বশেষ প্রতিক্রিয়া হিসেবে উত্তর কোরিয়া পরমাণু হামলায় সক্ষম আরেকটি ডুবো ‘ড্রোনের’ পরীক্ষা চালানোর কথা জানিয়েছে। গতকাল শনিবার বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, ‘উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট গত মঙ্গলবার থেকে গত শুক্রবার পর্যন্ত পানির নিচ দিয়ে পরমাণু হামলা চালাতে সক্ষম এমন কৌশলগত অস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে।’ সংবাদ সংস্থাটি জানায়, পরমাণু হামলায় সক্ষম ডুবো ড্রোন ‘হাইল-২’ পানির নিচে নিয়ন্ত্রিত অবস্থায় এক হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়েছে। কেসিএনএ আরও জানিয়েছে, পরীক্ষায় পানি নিচের এই কৌশলগত অস্ত্রটির নির্ভরযোগ্যতা এবং এর হামলার সক্ষমতা নিখুঁতভাবে প্রমাণিত হয়েছে। এর আগে স¤প্রতি উত্তর কোরিয়া দাবি করেছিল, তারা পরমাণু হামলায় সক্ষম একটি ডুবো ড্রোনের পরীক্ষা চালিয়েছে। অবশ্য বিশ্লেষকরা উত্তর কোরিয়ার এই দাবি প্রসঙ্গে দেশটির এমন অস্ত্র আদৌ রয়েছে কিনা সে বিষয়ে সন্দেহ পোষণ করেছেন। সপ্তাহ দেড়েক আগে দেশটি ‘হাইল-১’ নামে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম নতুন ডুবোড্রোনের পরীক্ষা চালানোর কথা জানিয়েছিল। উত্তর কোরীয় ভাষায় ‘হাইল’ শব্দের অর্থ সুনামি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com