সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ঘুরে দাঁড়িয়ে শেখ রাসেলের দারুণ জয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: প্রিমিয়ার লিগে ফিরতি লেগের শুরুটা দারুণভাবে করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রত্যাবর্তনের গল্প লিখে বাংলাদেশ পুলিশ এফসিকে ৩-১ গোলে হারিয়েছে জুলফিকার মাহমুদের দল। এই জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে শেখ রাসেল। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট দলটির। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে পুলিশ। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে প্রথমার্ধে লিড পায় পুলিশ। তবে দ্বিতীয়ার্ধে আধিপত্য দেখিয়েছে শেখ রাসেল। বদলি নেমে ম্যাচের চিত্র পাল্টে দিয়েছেন দিপক রয়, নিহাত জামানরা। তাতে এই অর্ধে তিন গোল করে লিগে পঞ্চম জয় তুলে নিয়েছে শেখ রাসেল। যদিও ম্যাচের ৩৭ মিনিটে পিছিয়ে পড়ে শেখ রাসেল। পুলিশকে এগিয়ে নেন কলোম্বিয়ান ফরোয়ার্ড জোহান আরাঙ্গো। ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা এডওয়ার্ড মরিল্লো রাসেলের তিন ডিফেন্ডারকে কাটিয়ে বল ছাড়েন জোহান আরাঙ্গোর পায়ে, বক্সের বাইরে থেকে তার নেওয়া শট ঝাঁপিয়েও আটকাতে পারেননি আশরাফুল রানা। হাতে লেগে বলে জড়িয়ে যায় জালে। মধ্য বিরতি থেকে ফেরার চার মিনিটের মধ্যেই সমতায় ফেরে শেখ রাসেল। জামাল ভুঁইয়ার লম্বা ক্রস ফেরাতে ব্যর্থ হন পুলিশ গোলরক্ষক রাকিবুল হাসান তুষার। বল গিয়ে পড়ে ছয় গজ বক্সে থাকা মোহাম্মদ ইব্রাহিমের পায়ে, সেখানে কোনো ভুল করেননি জাতীয় দলের এই ফরোয়ার্ড। ডান পায়ের আলতো ছোঁয়ায় জাল খুঁজে নেন তিনি। ৫৭ মিনিটে দুর্দান্ত প্রচেষ্টায় রাসেলকে রক্ষা করেন আশরাফুল রানা। আরাঙ্গোর ফ্রিকিক ঝাঁপিয়ে আটকানোর পর ফিরতি বলে এডওয়ার্ডের শট পা দিয়ে আটকান রানা। তাতে ম্যাচে দারুণভাবে টিকে থাকে শেখ রাসেল। ৭৮ মিনিটে পুলিশ গোলরক্ষক তুষারের দৃঢ়তায় এগিয়ে যাওয়ার রসদ পায়নি শেখ রাসেল। জামালের কর্নারে দূরের পোস্টে দিপক রয়ের ডান পায়ের গতির শট লাফিয়ে বাইরে ঠেলে দেন তুষার। পুলিশের রক্ষণে চাপ অব্যাহত রাখে শেখ রাসেল। তাতে মেলে সাফল্য। ৮১ মিনিটে রাসেলকে এগিয়ে নেন এমফন উদো। মধ্য মাঠ থেকে চার্লস দিদিয়ের মাপা ক্রস পুলিশের বক্সের সামনে নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান নাইজেরিয়ান এই ফরোয়ার্ড। পাঁচ মিনিট পরেই রাসেলের ব্যবধান আরো বাড়ান বদলি নামা নিহাত জামান উচ্ছ¡াস। এই গোলেও দারুণ অবদান রেখেছেন এমফন উদো। তার ফ্রি কিকে দূরের পোস্টে দিপক রয় হেডে বাড়িয়ে দিলে গোলমুখে উচ্ছ¡াস হেড করে লক্ষ্যভেদ করেন। তাতে দুর্দান্ত জয় নিয়ে ফেরে শেখ রাসেল ক্রীড়া চক্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com