বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইরানের আত্মঘাতী ড্রোন পরীক্ষা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

এফএনএস বিদেশ : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একটি আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে। নতুন ড্রোনটির নাম রাখা হয়েছে ‘মিরাজ-৫৩২’ এবং তরুণ ইরানি বিশেষজ্ঞরা এই ড্রোনের নকশা ও উৎপাদনে কাজ করেছেন। ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আইআরজিসির স্থল শাখার গবেষণা ও স্বনির্ভর জিহাদ অর্গানাইজেশনের প্রধান জেনারেল আলী কুহেস্তানি জানান, এই ড্রোনটিতে একটি পিস্টন ইঞ্জিন রয়েছে এবং ৪৫০ কিলোমিটারের একমুখী পরিসীমা রয়েছে। ১২ হাজার ফুটের ওপরে টানা তিন ঘণ্টা উড়তে পারে এই কামিকাজে ড্রোন। এছাড়াও, ড্রোনটি গাড়ির উপর থেকে উড়ানো যেতে পারে। জেনারেল কুহেস্তানি জানান, এই ড্রোনটি ৫০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে এবং উচ্চ নির্ভুলতার সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ড্রোনটি খুব সহজ পদ্ধতিতে তৈরি করা হয়েছে এবং অল্প সময়ের মধ্যে তৈরি করা যেতে পারে। ফলে, এই ড্রোন ব্যবহারে কম সময় লাগে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com