মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী ও চোরসহ চার আসামী আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

বিশেষ প্রতিনিধি \ আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে সর্বমোট ১শত ১০ গ্রাম গাঁজাসহ পৃথক দুই গাঁজা ব্যবসায়ী, এক চোরসহ সর্বমোট ৪ আসামীকে আটক করা হয়েছে। থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে শুক্রবার এসআই অভীক বড়াল ও এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের রফিকুল সরদারের ছেলে মতিয়ার রহমান সরদার (৪০) কে তেঁতুলিয়া বাজার থেকে ৬০ গ্রাম গাঁজাসহ হাতেনতে আটক করেন। পরে এসংক্রান্ত আশাশুনি থানায় নিয়মিত মামলা নং-২৩(১)২২ রুজু করা হয়। অপরদিকে, এসআই সফিউল­াহ মোল্যা ও এএসআই আব্দুর জব্বার সঙ্গীয় ফোর্সের সহায়তায় বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের কালাম বিশ্বাস এর ছেলে কবিরুল বিশ্বাস (২০)কে বুধহাটা এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনতে আটক করেন। পরে এসংক্রান্ত আশাশুনি থানায় নিয়মিত মামলা নং-২৪(১)২২ রুজু করা হয়। এদিকে, এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় আশাশুনি থানার চুরি মামলা নং-১৮(১)২২ এর আসামী শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে সহিলউদ্দীন সরদার (৬০)কে সোদকনা এলাকা থেকে আটক করেন। এছাড়াও এএসআই তপন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর-২১৯/১৯ ওয়ারেন্টমূলে উপজেলার মির্জাপুর গ্রামের জালাল সানার ছেলে আছাদুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করেন। আটককৃত সকল আসামীদেরকে শনিবার দুপুরে বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com