শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডি আর কঙ্গোর পূর্বাঞ্চলে হামলা, নিহত ৪০

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

এফএনএস বিদেশ : ডি আর কঙ্গোর পূর্বাঞ্চলে শুক্রবার বিভিন্ন গ্রামে ভয়াবহ হামলায় ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এই হামলার ঘটনায় কোডেকো জঙ্গি গোষ্ঠীকে দায়ী করা হয়। স্থানীয় সূত্র এই কথা জানিয়েছে। খবর এএফপি’র। খবরে বলা হয়, প্রাদেশিক রাজধানী বুনিয়া থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ইতুরি প্রদেশের কমপক্ষে তিনটি গ্রামে হামলা চালানোর জন্য এই গোষ্ঠীকে দায়ী করা হয়। কঙ্গোর উন্নয়ন বিষয়ক সহযোগিতা গ্রæপ কোডেকো হচ্ছে খনিজ সম্পদে সমৃদ্ধ বিশৃঙ্খলাপূর্ণ এই অঞ্চলে সক্রিয় সশস্ত্র বিভিন্ন গ্রæপের মধ্যে অন্যতম একটি গ্রæপ। এ মিলিশিয়া গ্রæপ লেন্দু স¤প্রদায়কে জাতিগতভাবে অন্য গোষ্ঠী হেমা এবং সেনাবাহিনীর হাত থেকে রক্ষার দাবি করে। আঞ্চলিক প্রশাসক ইনোসেন্ট মাতুকাদালা এএফপি’কে বলেন, এ ভয়াবহ হামলার পর ‘আমরা কিলো ইতাত গ্রাম থেকে ৩৬ জনের এবং মতেতে গ্রাম থেকে আটজনের লাশ উদ্ধার করেছি। ওই জঙ্গি গ্রæপের হামলার শিকার হওয়া তৃতীয় গ্রাম থেকে এখন পর্যন্ত কোন লাশ উদ্ধার করার খবর পাওয়া যায়নি।’ তিনি বলেন, কোডেকো জঙ্গিরা গ্রিনিচ মান সময় ০৫.০০ টার দিকে এসব গ্রামে হামলা চালায়। কঙ্গো সেনাবাহিনী প্রায় তিন ঘণ্টা পর সেখানে পাল্টা অভিযান চালায়। ওই জেলার সুশীল সমাজের নেতা রবার্ট বসিলোকো এ হামলায় ৪৩ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন। এদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। তিনি বলেন, ‘হামলায় প্রতিদিন মৃত্যুর খবর শুনে আমরা ক্লান্ত হয়ে পড়েছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com