শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ‘স্মোক বোমা’ নিক্ষেপ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

এফএনএস বিদেশ : জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওকে লক্ষ্য করে স্মোক বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন। দেশটির সরকারি প্রচারমাধ্যম এনএইচকে এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। একজন প্রত্যক্ষদর্শী জানায়, তারা একজন ব্যক্তিকে কিছু নিক্ষেপ করতে দেখেছিল। তবে কোনো আঘাতের খবর পাওয়া যায় নি। জাপানের স¤প্রচারমাধ্যম এনএইচকে এমন কিছু ভিডিও ফুটেজ প্রচার করেছে যেখানে দেখা যায় ঘটনাস্থল থেকে অনেক মানুষকে দৌড়ে পালিয়ে যাচ্ছে। এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, কিশিদা ওয়াকায়ামার বন্দর পরিদর্শনের পর বক্তৃতা করছিলেন। সেই সময় তাকে লক্ষ্য করে ‘স্মোক বোমা’ নিক্ষেপ করা হয়। পুলিশ বলছে যে তারা গ্রেপ্তার করেছে, তবে এখনও পর্যন্ত আটককৃত ব্যক্তি দায় স্বীকার করে নি। এর আগে গত বছরের জুলাইয়ে একটি সভায় বক্তব্য দেওয়া সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com