রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমালো মাদ্রিদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: লা লিগায় কাদিজকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। নাচো ফার্নান্দেজ ও মার্কো আসেনসিওর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান ১০’এ নামিয়ে এনেছে লস বøাঙ্কোসরা। শনিবার ম্যাচে ৩৫টি শট নিয়ে ম্যাচে মাত্র দুটিতে সফল হয়েছে মাদ্রিদ। প্রথম গোলের জন্য ৭২ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে সফরকারীদের। কাদিজ গোলরক্ষক ডেভিড গিলের দক্ষতায় এগিয়ে যাওয়া হয়নি মাদ্রিদের। জয়ের জন্য যখন প্রায় সব চেষ্টাই করে ফেলেছিল মাদ্রিদ। ঠিক সেই মুহূর্তে ডেডলক ভাঙ্গেন নাচো। এর চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে মাদ্রিদ শিবিরে স্বস্তি ফেরান আসেনসিও। ম্যাচ শেষে মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘ভাল মনোভাব, ভাল প্রতিশ্রæতি, ভাল সমন্বয়, পুরো দল এদিন ভাল খেলেছে। এই ধরনের ম্যাচে সাধারণত পয়েন্ট হারানোর শঙ্কা থাকে। খেলোয়াড়রা দারুণভাবে ম্যাচে মনোনিবেশ করেছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com