বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইতিহাসে মুজিবনগর দিবস অবিস্মরণে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

মীর আবু বকর \ সাতক্ষীরার ঐতিহাসিক মুজিবনগর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পরিচালক মাশরবা ফেরদৌস, অতিঃ পুলিশ সুপার ও সদর সার্কেল মীর আসাদুজ্জামান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ সাকিউল আজম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম শফিউল আযম, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারুফ বিল্লাহ, ডাঃ জয়ন্ত কুমার সরকার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক শেখ মোঃ হাসান আলী। সভাপতির সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মুজিবনগর দিবস অবিস্মরণে একটি দিন। মহান স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার এই দিনে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করেছে একটি স্বাধীন রাষ্ট্র। মুজিবনগর সরকার বাঙালি জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। সারাদেশ এই দিবসটি নানা আয়োজনের পালিত হচ্ছে। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা সার্বিক শেখ মইনুল ইসলাম মঈন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com