বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে পিস্তল ও ম্যাগাজিনসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনির আনুলিয়া থেকে বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার ভোররাতে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আনুলিয়া ইউনিয়নের মীরজাফর গ্রামের আইয়ুব আলী সরদারের ছেলে মোঃ আরিফ বিল্লা (২৭)কে বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ০১টি বিদেশী পিস্তল ও ০১টি ম্যাগাজিন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)। এর রিপোর্ট লেখা পর্যন্ত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com