শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গোটা বিশ্ব আমেরিকাকে ঘৃণা করে: তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

এফএনএস বিদেশ : ‘গোটা বিশ্ব আমেরিকাকে ঘৃণা করে’ বলে মন্তব্য করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু। তিনি আরও বলেছেন, ইউরোপ এখন নিছক মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ক্রীড়নকে পরিণত হয়েছে। বুধবার ইস্তাম্বুলে এক যুব সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন সোইলু। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কঠোর সমালোচক হিসেবে পরিচিত। তিনি ২০১৬ সালে তুরস্কে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জন্য ওয়াশিংটনকে দায়ী করেন। তিনি মনে করেন, ওই অভ্যুত্থানের মাধ্যমে ওয়াশিংটন তুরস্ককে একটি অস্থিতিশীল দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল। সোইলু ইস্তাম্বুলে দেয়া ভাষণে বলেন, আমেরিকা তার বেপরোয়া পররাষ্ট্রনীতির জন্য বিশ্বব্যাপী ঘৃণিত দেশে পরিণত হচ্ছে। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আফ্রিকায় ইউরোপ আমেরিকার নিছক ক্রীড়নকে পরিণত হয়েছে। গোটা আফ্রিকাবাসী তাদের শোসকদের ঘৃণা করে বলেও তিনি মন্তব্য করেন। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপের সমস্ত নীতি ও কর্মকাÐ তাদের নিজেদের স্বার্থে চেয়ে ওয়াশিংটনের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে বেশি পরিচালিত হয়।ইউরোপের নিজস্ব কোনো স্বকীয়তা ও পরিচিতি নেই বলেও তিনি মন্তব্য করেন। সূত্র:প্রেস টিভি, আল মায়াদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com