রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এক মাসেই বরখাস্ত টটেনহ্যামের কোচ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: টটেনহ্যাম হটস্পারের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে পুরো এক মাসও টিকলেন না ক্রিস্তিয়ান স্তেল্লেনি। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৬-১ গোলে বিধ্বস্ত হওয়ার পরদিন পর তাকে সরিয়ে দিল প্রিমিয়ার লিগের ক্লাবটি। এক বিবৃতিতে সোমবার স্তেল্লেনিকে সরিয়ে দেওয়ার কথা জানায় টটেনহ্যাম। সহকারী কোচ রায়ান ম্যাসন এখন প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। আন্তোনিও কন্তের সঙ্গে চুক্তি বাতিলের পর গত ২৭ মার্চ দায়িত্ব পান স্তেল্লেনি। রোববার নিউক্যাসলের মাঠে হারে টটেনহ্যামের সেরা চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশায় বড় ধাক্কা লাগে। ৩২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে লিগে পঞ্চম স্থানে আছে তারা। চারে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে পিছিয়ে ৫ পয়েন্টে, একটি ম্যাচ কম খেলেছে এরিক টেন হাগের দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com