বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার আয়োজনে অধ্যক্ষ ও ইমামকে বিদায়ী সংবর্ধনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

চীফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ও এতিমখানা কাম লিল­াহ বোর্ডিং এর আয়োজনে মাদ্রাসার অধ্যক্ষ ও মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে এগারটায় আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার হলরুমে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভা ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হোসেন। তিনি বলেন আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ও এতিমখানা কাম লিল­াহ বোর্ডিং একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। মানুষ বেঁচে থাকে কর্মের মধ্য দিয়ে। আজকের একজন অধ্যক্ষ ও মসজিদের ইমামের বিদায়ী সংবর্ধনায় আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তারা এতিমখানা থেকে বিদায় নিয়ে গেছেন কিন্তু তাদের কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন চিরকাল। আমি মাদ্রাসা ও লিল­াহ বোডিং এর সমৃদ্ধি কামনা করি। সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা আহছানিয়া মিশন মাদ্রাসার অধ্যক্ষ (অবঃ) মাওঃ মোঃ আব্দুল মজিদ সিদ্দীকি, আহছানিয়া মিশন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম (জিয়া)। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল­াহ বোডিং এর সভাপতি মোঃ আব্দুর রব ওয়ার্ছি, সাধারন সম্পাদক শেখ আজিজুল হক, কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারন সম্পাদক মো: কামরুজ্জামান রাসেল, সদর চাতাল ও রাইসমিল মালিক সমিতির সাধারন সম্পাদক মো: মশিউর রহমান বাবু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল আবদুল মান্নান, কাজী সিরাজুল হক, কাজী আছাদুল হক, আলহাজ্ব আবু দাউদ, আবু সোয়েব এবেল, সাংবাদিক মহিউদ্দীন হাসেমী তপু প্রমুখ। এছাড়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর পূর্বে এতিমখানা অধ্যক্ষ ও মসজিদের ইমামের বিদায়ী সংবর্ধনায় ক্রেস্ট প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার প্রভাষক নাছির উদ্দীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com