শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ঘোষণা মারাত্মক ঝুঁকি ‘তৈরি করবে’

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

এফএনএস বিদেশ : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং সতর্ক করে বলেছেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে জোরালো প্রতিরোধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নতুন সমঝোতা মারাত্মক বিপদের ঝুঁকিই তৈরি করবে। গতকাল শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। ওয়াশিংটনে গত বুধবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাক্ষাতের সময় উভয়ে উত্তর কোরিয়ার পরমাণু তৎপরতা প্রতিরোধের বিষয়ে অঙ্গীকার করেন। এর পরিপ্রেক্ষিতে কিম ইউ জং বলেছেন, শত্রæরা যতো বেশি পরমাণু যুদ্ধের মহড়া দেবে, কোরিয়ার উপদ্বীপের আশপাশে যতো বেশি পরমাণু অস্ত্র মোতায়েন করবে, আত্মরক্ষায় আমরা ততো অনুপাতে পরমাণু কর্মসূচি জোরদার করব। দেশটির সরকারি বার্তা সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়েল এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সিউলে ওয়শিংটনের পরমাণু তৎপরতা জোরদারের লক্ষ্যে ‘ওয়াশিংটন ঘোষণা’ জারি করেন। এর প্রতিক্রিয়ায় কিম ইয়ো জং আরও বলেন, ‘এই সমঝোতা উত্তরপূর্ব এশিয়াসহ বিশ্বকে বিপজ্জনক ঝুঁকির মুখে ঠেলে দেবে। এটি এমন একটি কাজ যাকে কখনই স্বাগত জানানো যায় না।’ বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উত্তর কোরিয়া তার পরমাণু তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং দিন দিন তা আরও জোরদার করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com