মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নূরনগরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় নূরনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ এর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অভিষেক অনুষ্ঠান শুরু করা হয় এবং নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ কে ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউপি চেয়ারম্যান সহধর্মিনী মিসেস রাহিলা আহমেদ, নূরনগর কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মুফতি ফজলুল করিম, ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি স ম আবু ইসা সহ নির্বাচিত ইউপি সদস্য বৃন্দ ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব মোঃ আবু হেনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com