রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় রাসায়নিক মিশানো আম জব্দ \ ভ্রাম্যমান আদালতে বিনষ্ট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় অপরিপক্ক আমে রাসায়নিক মিশিয়ে ঢাকায় পাঠানোর প্রস্তুতি কালে বিপুল পরিমান আম জব্দ পূর্বক ভ্রাম্যমান আদালতে নষ্ট ও ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল বিকালে শহরের পিটিআই মাঠে জব্দ কৃত আম গাড়ীর চাকায় পিষ্টে নষ্ট ও আগুনে পোড়ানো হয়। জানাগেছে সদরের ফিংড়ী এলাকায় আমে রাসায়নিক মিশিয়ে প্যাক করে ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ফিংড়ী থেকে সাতক্ষীরায় আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক সজীব তালুকদার নেতৃত্বে আম বোঝাই ট্রাক আটক করা হয়। এসময় অপরিপক্ক আমে রাসায়নিক মিশানো অপরাধে ব্যবসায়ী ঈদ্রিস আলীকে ১৫ হাজার টাকা জরিমানা ও আম বিনষ্টকরা হয়। এসময় উপস্থিত ছিলেন বড় বাজার কাঁচামাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আব্দুর রহিম বাবু, পুলিশ সদস্য সহ স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com