রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এনজিও নিঃস্বার্থ ভাবে অসহায় মানুষের কল্যানে কাজ করছে এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: রেজাউল আহসান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৫ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলায় কর্মরত সকল সহযোগী সংস্থার নির্বাহী প্রধানদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বিকালে সাতক্ষীরা সার্কিট হাউজ কনফারেন্সরুমে অতি: জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন চেয়ারম্যান (সাবেক সচিব) মো: রেজাউল আহসান, তিনি বলেন, সারা বাংলাদেশে প্রায় ১১০০ এনজিও রয়েছে। এনজিও গুলি নিঃস্বার্থ ভাবে প্রান্তিক অসহায় মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডে এনজিও গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এতোমধ্যে দারিদ্র বিমোচনে ক্ষেত্রে এনজিওদের ভূমিকা প্রশংসনীয়। তিনি আরো বলেন, এনজিও ফাউন্ডেশনের নতুন বহুতল ভবন নির্মান করা হচ্ছে। সাতক্ষীরা একটি সমৃদ্ধশালী জেলা বহু আগে থেকে শুনেছি। এখানের এনজিও গুলি প্রান্তিক ও নিন্ম আয়ের মানুষের স্বাবলম্বী করার জন্য কাজ করে যাচ্ছে। তারা গরু, ভ্যান, সেলাই মেশিন সহ বিভিন্ন উপকরন প্রদান করছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী ঘোষণা অনুযায়ী ২০৪১ সালে মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে। এনজিওরা সরকারের সেই অগ্রযাত্রার সাথে থাকবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার এনডিসি বাপ্পী দত্ত রনি। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এনজিও প্রধান যথাক্রমে আবু জাফর সিদ্দিক, মঞ্জুর হোসেন, আবুল হোসেন, শেখ হেদায়েতুল ইসলাম, আব্দুস সবুর বিশ্বাস, শ্যামল কুমার, রাসেল খান চৌধুরী, ইব্রাহিম খান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com