স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বিশ্ব শান্তি ও সকল জীবের মঙ্গল কামনায় ষোল প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উদ্বোধন হয়েছে। সাতক্ষীরা জেলা মন্দির সমিতির আয়োজনে গতকাল সকাল ১০টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ী মন্দিরে কৃষ্ণ পূজা ও গীতাযজ্ঞ মাধ্যমে আনুষ্ঠানিক যজ্ঞানুষ্ঠান শুরু হয়। গীতাযজ্ঞ পরিচালনা করেন ঢাকা অরেবিন্দু ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী অমিও মুখার্জী ও দিবাকর ভট্টাচার্য সহ সঙ্গীদল। তিনি তার দল নিয়ে পূজা অর্চনা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা মন্দির সমিতির উপদেষ্টা এড. অনিত মূখার্জী, রঘুজিত গুহ, গোবিন্দ প্রসাদ, মন্দির কমিটির সভাপতি এড. সোমনাথ ব্যানার্জী, সাধারন সম্পাদক নিত্যনন্দ আমিন, সহ-সম্পাদক সঞ্জিব ব্যানার্জী, সাংগঠনিক সম্পাদক প্রাণনাথ দাশ, নামযজ্ঞ কমিটির আহবায়ক অসীম কুমার দাশ সোনা, যুব কমিটির সভাপতি অমিত কুমার ঘোষ, শ্যামল কুমার। এসময় নাট মন্দির চত্ত¡রে পুরুষ, নারী শিক্ষার্থী, সহ বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।