চীফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর উপজেলা সকল ইউনিয়নের গ্রাম পুলিশদের পোষাক, অন্যান্য সরঞ্জামাদী ও বাইসাইকেল বিতরন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, গ্রাম পুলিশদের ইউনিয়নের অন্যায়, অত্যাচার, নির্যাতন ও সমাজ বিরোধী কর্মকান্ডে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আজকের উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারের পক্ষ থেকে গ্রাম পুলিশদের বাইসাইকেল দেওয়া হয়েছে এটি যাতায়াতের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। গ্রাম পুলিশদের বেতন ভাতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় সংসদে দাবি জানাব। আপনাদেরকে স্মার্ট গ্রাম পুলিশ হতে হবে। দক্ষতা ও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, সদর সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: মাহফুজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইয়ারুল হক, উপজেলা কৃষি অফিসার মো: মনির হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত বলী ইউনিয়নের চেয়ারম্যান এড. মহিতুল ইসলাম, বাঁশদহা ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার মোঃ মফিজুর রহমান, ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, আগরদাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো: কবির হোসেন মিলন প্রমূখ। এছাড়া বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।