শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১০ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলা ডিজিটাল সেন্টারে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ফরহাদ জামিল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: তানভীর হুসাইন সুজন, জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র। বক্তারা বলেন, দূর্যোগ মোকাবেলায় আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে। প্রত্যেক ইউনিয়নে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে। দূর্যোগ দেখা দিলে কমিটি গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে। ইউনিয়নের সকল সাইক্লোন সেন্টার গুলি প্রস্তুতি রাখা হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনির হোসেন, উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, জেলা সামাজিক বন কর্মকর্তা জিএম মারুফ বিল­াহ, ইউপি চেয়ারম্যান মো: আবুল কালাম, মো: মফিজুল ইসলাম, আবু হেনা মোস্তফা, লুৎফর রহমান, মো: মিজানুর রহমান প্রমুখ। এছাড়া বিভিন্ন এনজিও কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইয়ারুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com