শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিজয় দিবসের ভাষণে পুতিন। রাশিয়ার বিরুদ্ধে আসল যুদ্ধ শুরু হয়েছে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১০ মে, ২০২৩

এফএনএস আন্তর্জাতিক: রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে আবারও সত্যিকারের যুদ্ধ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার মস্কোর রেড স্কোয়ারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে জয় উপলক্ষে বিজয় দিবসের অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় পুতিন এ কথা বলেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পুতিন তার ভাষণে বলেন, ‘আমাদের মাতৃভ‚মির বিরুদ্ধে আবারও সত্যিকারের যুদ্ধ শুরু হয়েছে। আজ সভ্যতা একটি জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আমরা শান্তি, স্বাধীনতা এবং স্থিতিশীল ভবিষ্যৎ দেখতে চাই।’ পুতিন তার ভাষণে, ইউক্রেনের যুদ্ধে পেছনে পশ্চিমা বিশ্বের এলিটদের হাত রয়েছে বলেও দোষারোপ করেন। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, নিজেকে বড় মনে করার যে কোনো আদর্শ স্বাভাবিকভাবেই ঘৃণ্য, অপরাধমূলক এবং মারাত্মক। তবে পশ্চিমা বিশ্ববাদী এলিটরা এখনও তাদের শ্রেষ্ঠত্বের দাবি করে যা বিভক্ত সমাজ, রক্তাক্ত সংঘাতের উত্থানকে উস্কে দেয়। যা ঘৃণা, রুশভীতি ছড়ায় এবং আক্রমণাত্মক জাতীয়তাবাদ ও ঐতিহ্যগত পারিবারিক মূল্যবোধকে ধ্বংস করে।’ পুতিন এরপর বলেন, ‘ইউক্রেন পশ্চিমা প্রভুদের হাতে এক ক্যুদেতার মাধ্যমে গঠিত অপরাধী শাসকগোষ্ঠীর হাতে জিম্মি হয়ে পড়েছে। এবং পশ্চিমাদের নিষ্ঠুর স্বার্থ হাসিলের দর কষাকষির হাতিয়ারে পরিণত হয়েছে।’ এই ভি-ডে তথা ভিক্টরি ডে বা বিজয় দিবস রাশিয়ায় ব্যাপকভাবে পালিত হয় প্রতিবছর। ১৯৪৫ সালের ৯ মে নাৎসি জার্মানি রাশিয়ার কাছে পরাজয় স্বীকার করে নেয় এবং এর মধ্য দিয়ে ইউরোপে বলতে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। রাশিয়াসহ সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোতে এই দিবস ব্যাপক উৎসাহের মাধ্যমে পালন করা হয়। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় ২ কোটির রুশ নাগরিক মারা গিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com