শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাকিস্তানি মুদ্রার রেকর্ড দরপতন, ১ ডলার ২৮৮.৫ রুপি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

এফএনএস বিদেশ : মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রা রুপির ব্যাপক দরপতন হয়েছে। একদিনের ব্যবধানে ডলারের বিপরীতে রুপির দাম কমেছে এক দশমিক তিন শতাংশ। এতে পাকিস্তানি মুদ্রা রুপির দর ইতিহাসের সবচেয়ে নিচে নেমে গেছে। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স। আল-কাদরি ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) প্রাঙ্গণ থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রধান (পিটিআই) ইমরান খানের গ্রেপ্তারের একদিন পরেই পাকিস্তানি রুপির দরপতন দেখা গেল। আজ দেশটির আন্তঃব্যাংক বাজারে ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার মূল্য ছিল ২৮৮ দশমিক পাঁচ রুপি। এতে করে আরও সংকটের মুখে পড়ছে পাকিস্তানের অর্থনীতি বড় সংকটে পড়েছে। আন্তর্জাতিকভাবে কাজ করা আর্থিক প্রতিষ্ঠান ট্রেডওয়েবের তথ্য মতে, পাকিস্তানের আন্তর্জাতিক বাজারে বন্ডের দাম কমেছে শূন্য দশমিক চার সেন্ট। বন্ডের নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com