মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

অপু-বুবলীকে চুপচাপ থাকার পরামর্শ ডিপজলের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১২ মে, ২০২৩

এফএনএস বিনোদন : চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে শাকিব খান ইস্যুতে চুপ থাকার পরামর্শ দিলেন ডিপজল। স¤প্রতি শাকিব ও বুবলী অধ্যায়ের সমাপ্তি ইস্যুতে শাকিবের মন্তব্যের বিপরীতে পাল্টা মন্তব্য ছোড়েন বুবলী। যা নিয়ে চলছে সমালোচনা। এমতাবস্থায় শাকিবের ব্যক্তি জীবনে তৃতীয়পক্ষের ‘নাক গলানো’ বন্ধ করা উচিত বলে মনে করেন ডিপজল। শাকিবের দুই সাবেকের উদ্দেশে ডিপজল বলেন, ‘অপু-বুবলীর কাছে রিকোয়েস্ট তোমরা চুপচাপ থাকো। কোনো কিছু হলেই মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করে লোকজনকে জানালে তারা আমাদেরই খারাপ জানবে। চুপ থাকো।’ শাকিবকে নিয়ে যা আরম্ভ হয়েছে এসব বন্ধ করা উচিত জানিয়ে ডিপজল গণমাধ্যমে বলেন, মুসলিম হিসেবে তো চার বিয়ে করা যায়! ইন্ডিয়ান আর্টিস্টরা তো একাধিক বিয়ে করে। অন্য পেশায় যারা আছে তারাও তো একাধিক বিয়ে করে, তাহলে দোষের কী? শাকিব যদি একাধিক বিয়ে করে রাখতে পারে, এটা তার ব্যাপার। তাহলে আপনাদের সমস্যা কোথায়? তার যথেষ্ট সামর্থ আছে বিয়ে করে খরচ দেওয়ার। তার ব্যক্তিগত এসব নিয়ে কথা বলা মাখামাখি বদনাম বন্ধ করা উচিত। বরং শাকিবকে একটু ভালো পরামর্শ দেওয়া উচিত। যাতে তার আরও ভালো কিছু করার থাকে। তার ভাষ্যে, ‘নায়ক শাকিব খান সৃষ্টির পিছনে আমার হাত আছে। তার জন্ম হয়েছে আমার ছবি ‘কোটি টাকার কাবিন’র মাধ্যমে। ফিল্মে একজন শাকিব বানানো অনেক কষ্টের ব্যাপার। সে অনেক কষ্ট করে আজ এই অবস্থানে এসেছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com