মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১২ মে, ২০২৩

এফএনএস বিনোদন : ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। তার সিনেমা মুক্তি মানেই দর্শকের মাঝে অন্যরকম উন্মাদনা। আর এটি যদি হয় কোনো বিশেষ দিবসকে কেন্দ্র করে তাহলে তো কোনো কথাই নেই। আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। গত বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঈদুল আজহায় ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির কথা জানিয়েছেন শাকিব। পোস্টে একটি পোস্টারের মাধ্যমে ‘প্রিয়তমা’সিনেমার ফার্স্ট লুক অর্থাৎ প্রথম ছবি প্রকাশ করেন শাকিব। ছবিতে দেখা যাচ্ছে- লম্বা চুল, পেছনে ঝুঁটি করা, বিষণœ চেহারায় ঠোঁটে ধরানো সিগারেট নিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন শাকিব খান। পোস্টারের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যাত্রা শুরু’। সেই সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘প্রিয়তমা’ ‘ঈদুল আজহা’।নির্মাতা হিমেল আশরাফ জানিয়েছেন, ‘প্রিয়তমা’ প্রথম লুক প্রকাশ করেছি। শুটিং চলছে এই সিনেমার মাধ্যমে একেবারে নতুন লুকে দেখা যাবে শাকিব খানকে। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে থাকছেন কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। আরশাদ আদনানের প্রযোজিত ও হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ইধিকা পাল। ‘প্রিয়তমা’সিনেমার কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com