স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাজা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক সদর উপজেলার ঘোলা (কাজী পাড়া) গ্রামের মৃত তাছের আলী মিস্ত্রীর পুত্র মাদক ব্যবসায়ী মো: খায়রুল ইসলাম। সদর থানা পুলিশ সূত্রে জানাগেছে, সদরের বৈকারী খলিল নগর এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সদর থানার পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কাথন্ডা বাজার থেকে বৈকারী বাজার গামী রাস্তার উপর থেকে ১ কেজি গাঁজা সহ আসামীকে আটক করে। আটককৃত গাজার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা। উদ্ধার কৃত মালামাল সহ আসামীর বিরুদ্ধে সদর থানায় মামলা পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।