রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জামিন পেলেন ইমরান খান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৩ মে, ২০২৩

এফএনএস বিদেশ : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। তাকে দু’সপ্তাহের জন্য জামিন দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এবং বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ পিটিআই প্রধানের জামিন আবেদনের শুনানি করেন। এর আগে গত বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট আইএইচসি প্রাঙ্গণ থেকে তার গ্রেপ্তারকে অবৈধ এবং বেআইনি বলে অভিহিত করেন। ডননিউজটিভি জানায়, ইমরানের আইনজীবীরা চারটি অতিরিক্ত আবেদনও দাখিল করেছেন। আইএইচসিকে তার বিরুদ্ধে নথিভুক্ত করা মামলাগুলোর বিশদ বিবরণ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আহŸান জানিয়েছেন।গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তার ঘিরে দেশটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও পিটিআই সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এ নিয়ে এখন পর্যন্ত ১০ জনের নিহতের খবর পাওয়া গেছে। গ্রেপ্তার করা হয়েছে পিটিআইয়ের শত শত কর্মীকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com