সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পিএসজির হয়ে মাঠে ফিরছেন মেসি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৩ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: নিষেধাজ্ঞা ছিল দুই সপ্তাহের। তবে তার আগেই পিএসজির হয়ে মাঠে ফিরছেন লিওনেল মেসি। লিগ ওয়ানে আজাকসিওর বিপক্ষে আর্জেন্টাইন মহাতারকার খেলার বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে। লিগ ওয়ানে গত ৩০ এপ্রিল লরিয়ঁর বিপক্ষে দলের ৩-১ গোলে হারের পরদিন স্বপরিবারে সৌদি আরবে উড়াল দেন মেসি। ক্লাবের অনুমতি না নিয়ে ওই সফরে যাওয়ায় তাকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেয় পিএসজি। এরপর ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় ওই ঘটনার জন্য ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চান রেকর্ড সাতবারের ব্যালন দ’অর জয়ী। গত সোমবার অনুশীলনে ফেরেন তিনি। এবার মাঠে ফেরার জন্য প্রস্তুত মেসি। পিএসজির পরের ম্যাচ শনিবার, লিগে আজাকসিওর বিপক্ষে। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গালতিয়ে বলেছেন, খেলার জন্য উন্মুখ হয়ে আছেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। “তার মানসিক অবস্থা কেমন, তা বুঝতে মঙ্গলবার আমি তার সঙ্গে কথা বলেছি। মনে হয়েছে, মাঠে নামার জন্য সে উন্মুখ হয়ে আছে। আজ শনিবার সে শুরু থেকে খেলবে।” মেসিকে ছাড়া গত রোববার তোয়ার বিপক্ষে ৩-১ গোলে জেতে পিএসজি। ৩৪ ম্যাচে ২৫ জয় ও ৩ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গালতিয়ের দল। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লঁস আছে দুইয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com